পাবনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৪

ফজলু সভাপতি, সৈকত সম্পাদক

পাবনা প্রতিনিধি

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে এ বি এম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সৈকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভি) সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি সাংবাদিক মির্জা আজাদ ও শহিদুর রহমান শহিদ, সহসম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, অর্থ সম্পাদক সুশীল তরফদার, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস ও দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব। এছাড়া কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিতরা হলেন সাংবাদিক রবিউল ইসলাম রবি, ইয়াছিন আলী প্রমুখ।