বীরমোহন উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদ্যাপিত

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৪

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে উদ্যাপিত হয়েছে শতবর্ষ পূর্তি উত্সব। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রিপরিষদ সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।