তাহিরপুরে হামলায় নিহত এক

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৪

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় শহিদ নূর মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ নূর ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। ওসি আতিকুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।