কুয়াকাটায় কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৫

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পর্যটনকেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল ‘হলিডে ইন’ থেকে মঙ্গলবার সকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঈশিতা বেগম (১৮)। হোটেলের রেজিস্টার অনুযায়ী সে যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী। মহিপুর থানার এসআই মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।