রাওয়া’র নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য মেজর (অব.) খন্দকার নুরুল আফসার রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানিয়েছে এক্সিম ব্যাংক পরিবার। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মেজর (অব.) খন্দকার নুরুল আফসার এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. শহিদুল্লাহ, মো. নূরুল আমীন ফারুক, এ কে এম নুরুল ফজল বুলবুল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, এক্সিম ব্যাংকের  শরী’আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. এইচ.এম শহীদুল ইসলাম বারাকাতী, মাওলানা মোহাম্মাদ আবদুর রাজ্জাক ও অধ্যাপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি