আদাবরে পাঁচ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

আদাবর থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো বিল্লাল, রবিন, সুমন ওরফে ওয়ান পিস সুমন, জনি ও আল আমিন। তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। গত সোমবার রাতে আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি দল। ডিবির পশ্চিম বিভাগের এডিসি মো. আনিচ উদ্দীন বলেন, তাদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়েছে।