প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:১৯

গত সোমবার ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বছরে হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে এসোসিয়েশন অব মোবাইল অপারেটরস বাংলাদেশ (এমটব)।

এমটবের মহাসচিব এস এম ফরহাদের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, রিপোর্টের ষষ্ঠ প্যারায় আইওএফের প্রধান শামসুদ্দোহা যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তবে শামসুদ্দোহা বলেছেন, তিনি আসলে অপারেটরদের ‘চোর’ বলেননি। কারণ তার প্রতিষ্ঠানও তো একটি অপারেটর। যারা অবৈধ ভিওআইপি করে তাদের কথা বলেছেন। ভিন্নভাবে বক্তব্য উপস্থাপন হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

এমটব বলেছে, আইওএফ থেকে কলের যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে এমটবের তথ্যের তফাত্ রয়েছে। এর অর্থ হলো কোনো একটি পক্ষ যথাযথভাবে তথ্য প্রকাশ করছে না। অপারেটররা যে কলের ওপর রাজস্ব দিয়ে থাকে সেই সংখ্যাটাই বলেছে। বিষয়টি বিটিআরসিকে খতিয়ে দেখার অনুরোধ তাদের। আইওএফ থেকেও বলা হয়েছে, বিটিআরসি যেন বিদেশ থেকে আসা কলের সঠিক সংখ্যাটা খতিয়ে দেখে।