লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৩১

লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুল উদ্বোধন করলেন সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সোমবার লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুলের নতুন অবকাঠামো উদ্বোধন করেন তিনি। এছাড়া মিলিটারি ফার্মের জন্য একটি আধুনিক মিল্কিং পার্লারেরও উদ্বোধন করেন। এ সময় অফিসার্স মেস, এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ বলেন, বর্তমান সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের আঙ্গিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনিয়তাও বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলটি ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমানক্রু এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিণ গ্রহণ করতে পারবে। এ সময় তিনি আরো বলেন, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করে আসছে।