মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়নে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্স উভয়ই আশাবাদী। তবে বাইডেনকে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী সমর্থন করেছেন। ফলে সুপার টুয়েসডে’র ভোটে বাইডেনই জয় পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অ্যামি ক্লোবুচার, পিটি বুতিগিয়েগ ও বেতি ও’ ররকে বাইডেনের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সুপার টুয়েসডেতে ১৪টি রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। স্যান্ডার্স এগিয়ে থাকলেও খুব বেশি ব্যবধানে নয়। ফলে স্থানীয় সময় মঙ্গলবারের ভোটে বাইডেন বেশি ব্যবধান গড়তে পারলে আগামী নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়াই করতে পারেন। মনোনয়নের জন্য ডেমোক্র্যাটদের ১৯৯১ ডেলিগেটদের মধ্যে দুই-তৃতীয়াংশ তথা ১৩৫৭ ডেলিগেটের সমর্থন পেতে হবে। আগামী জুলাইয়ে ডেমোক্র্যাটদের সম্মেলন হওয়ার কথা। -বিবিসি
