শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সোমবার এ সংক্রান্ত নির্দেশ জারি করে আগামী ২৫ এপ্রিল পার্লামেন্ট নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ পূর্তির ছয় মাস আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ বছরের মেয়াদে সাড়ে চার বছর পূর্ণ হলেই প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। গত বছরের নভেম্বরে ক্ষমতায় আসেন গোতাবায়া রাজাপাকসে। কিন্তু ২২৫ সদস্যের পার্লামেন্টে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সরকার চালাতে তার সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন। কারণ ক্ষমতা সীমিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৪ মে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হবে। -আল জাজিরা
