জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যেতে চাই ----গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০০:৪৭

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনতার মুখোমুখি এক অনুষ্ঠানে বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে আমরা মানুষের সেবা করে যেতে চাই। গাজীপুর নগরীর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হয়েছে। গণশুনানির মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সালনা নাসির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সিটির সচিব মো. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন, কে এম জহুরুল আলম, মো. হাসিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, কোনাবাড়ি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল কাদির মন্ডল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তানবীর আহমদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নুসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।