যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১৯ জনের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০০:৪৮

যুক্তরাষ্ট্রের টেনেসিস অঙ্গরাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঝড়টি আঘাত হানে। এতে ৪০টি ভবন ধসে পড়াসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। হাজার হাজার বাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক বাড়ির ছাড় উড়ে গেছে। ধসে পড়া ভবন থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কুল-আদালত সব বন্ধ ঘোষণা করা হয়েছে। নাশভিলে শহরের মেয়র জন কুপার জানিয়েছেন, স্মরণী এক ঝড় প্রত্যক্ষ করেছেন বাসিন্দারা। -আল জাজিরা