ছাত্রশিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার, সাংগঠনিক বইপত্র ও নথি জব্দ

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৬:২৯

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। এর আগে বুধবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়। 

আটকরা হলো-ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। 

আরো পড়ুন: সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে: ফখরুল

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এএএম