এবার জাসদের সাংস্কৃতিক সম্পাদক

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:২৭

ছোটপর্দার রাইফেল মফিজখ্যাত অভিনেতা শহিদ আলমগীর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব সরকারি কলেজের সাবেক জিএস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্রনেতা নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। শহিদ আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পদাতিক থিয়েটারের সাথে জড়িয়ে পড়েন। অভিনয়ের প্রতি দুর্বলতা তখন থেকেই শুরু। থিয়েটার ও নাটক করতে করতে একসময় জড়িয়ে পড়েন টিভি নাটকে এবং পরবর্তী সময়ে একাধিক চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজেকে নাট্যপরিচালক হিসেবেও এগিয়ে নিয়ে যাচ্ছেন।