মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে দেশব্যাপী জাতীয় নাট্য উত্সবের অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য একাডেমি প্রযোজিত রবীন্দ্রনাথ রচিত ‘তোতা কাহিনি’ এবং জহিরুল মিঠু রচিত ‘পদকের পদাঙ্ক’ নাটক দুটি মঞ্চায়িত হয়।
সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়ায় নাট্য উত্সব উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা আল মামুন সরকার। এ কে এম শিবলী নির্দেশিত নাটক দুটিতে অভিনয় করেন সাহিত্য একাডেমির নাট্যকর্মী ফাহিম মুনতাসির, সালমান আব্দুল্লাহ, শ্রাবণী আক্তার, রূপম ধর, রিয়াজুল মোর্শেদ মোয়াজ, সানিউর রহমান, জুবায়েদ আহমেদ, মো. জিহাদ, জে এইচ হূদয়, ফাহিম মুন্তাসির শান্ত, সাদিয়া আক্তার শীতল, ফাহমিদা হক নিশিতা, বনশ্রী দেবী, শওকত ভূঁইয়া, মাঈন উদ্দিন, সুজন, মহসিন, হাসান মুন্সি, রবিন, শান্ত, ইসহাক প্রমুখ।
নাটক শেষে অভিমত ব্যক্ত করেন প্রবীণ আলোকচিত্রশিল্পী প্রাণতোষ চৌধুরী, নারী নেত্রী নন্দিতা গুহ, ডা. অরুনাভ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, নেলী আক্তার, আল আমীন শাহীন প্রমুখ।
