মিজানুর রহমান
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের রাজাপুর বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয় ও ওয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন অ্যান্ড ইউনূস খান উচ্চ বিদ্যালয়ের ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের কনভেনার ছিলেন রাজাপুরের কৃতিসন্তান অ্যাড. এ আর খান রানা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. আরফান। প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান খান, বুয়েটের অধ্যাপক ড. জাফর ইকবাল খানসহ ওই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা স্বপরিবারে ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী এই অনুষ্ঠানে মিলিত হন। ধামরাইয়ের সাবেক এমপি খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, করিম, সচীন, হরিপদ, মেঘলালসহ বর্তমান প্রধান শিক্ষক আমিনুর রহমানও অনুষ্ঠানে যোগ দেন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। দিনটিকে ঘিরে প্রীতিভোজ, নানা ধরনের প্রতিযোগিতা, প্রয়াতদের আত্মার শান্তি কামনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮৭ ব্যাচের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা মনমাতানো গান, নৃত্য, অভিনয়, আবৃত্তির মাধ্যমে সবাইকে মাতিয়ে তোলেন।
