‘সোনার তরী’র মিলনমেলা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:৩৫

পলাশ শিকদার

রূপগঞ্জ সংবাদদাতা

 

লিপ ইয়ার উপলক্ষে মিলনমেলার আয়োজন করে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘সোনার তরী’। নারায়ণগঞ্জ জেলার বরপা উপজেলায় সংগঠনটি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্য দিয়ে তারা বাত্সরিক মিলমেলার আয়োজন করে। দুপুর থেকেই শুরু হয় তাদের আয়োজন। সারাদিন বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে চলে তাদের আনন্দ উত্সব। এরপর বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সংগঠনের সদস্যরাই গান ও নাচ দিয়ে মাতিয়ে রাখে পুরো সময়টা। এই সংগঠনের পরিচালক বিভাগের সদস্য সাঈদ হোসেন বলেন, ‘২০০২ সালে আমরা পুরান ঢাকার একদল তরুণ মিলে এই সংগঠনটি শুরু করি। উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক চর্চা ও সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করা। ১৮ বছর পরে এসেও যে আমরা এই সংগঠনটি সচল রাখতে পেরেছি সেটিই আমাদের কাছে অনেককিছু। কারণ এই সময় এসে সবাই তার পরিবার ও ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত। তবুও সময় করে এবং দায়িত্ব নিয়ে এই সংগঠনটি আমরা সবাই এগিয়ে নিয়ে যাচ্ছি। সম্প্রতি আমরা এক মিলনমেলার আয়োজন করি। এর মধ্য দিয়ে অনেকদিন না দেখা হওয়া অনেকের সঙ্গে দেখা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে আমরা আয়োজনটি সবাই উপভোগ করি।’