এই সময়ের ছড়া
মনিরুল ইসলাম মামুন
চারিদিকে এত দূষণ
নষ্ট হচ্ছে পরিবেশ
মাইকিং, হর্নে শব্দদূষণ
ঝামেলাতে পড়ি বেশ।
কারখানার বা গাড়ির ধোঁয়া
মেশে যখন বায়ুতে
দূষিত হয় বায়ু—সেটার
প্রভাব পড়ে আয়ুতে।
পানির সাথে নানাভাবে
ময়লা মিশে নষ্ট হয়
নষ্ট পানি ব্যবহারে
দিন যাপনে কষ্ট হয়।
দূষণমুক্ত একটি সমাজ
মিছেই করি কল্পনা!
নই সচেতন, ক্যামনে হবে?
আজগুবি এ গল্প না।
