মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৪৩

রাজীব মল্লিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ মল্লিকের জ্যেষ্ঠপুত্র কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মল্লিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বাত্সরিক শ্রদ্ধানুষ্ঠান প্রয়াতের নিজ বাড়ি শ্রীপুর গ্রামে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।