ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্যের ভাস্কর্য চাই

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৪৮

স্যার ফিলিপ জোসেফ হার্টগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। শিক্ষাবিদ ও শিক্ষা সংগঠক  হিসেবে শুধু উপমহাদেশেই নয়, কমনওয়েলথ দেশগুলোতে তাঁর স্থান প্রথম সারিতে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিতি পায়। কিন্তু তাঁর সম্পর্কে বলতে গেলে আজো আমরা তেমন কিছুই জানি না। বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ হার্টগের ওপর একটা বই লিখেছেন, এজন্য তাঁকে জানাই আন্তরিক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় হার্টগের সম্পর্কে তেমন কিছু স্মরণীয় উদ্যোগ নিয়েছে বলে জানা যায়নি। কেবল হার্টগের নামে একটা হলের নামকরণ ছাড়া। কিন্তু হলটি ‘ইন্টারন্যাশনাল হল’ নামেই পরিচিত। ২০২১ সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০তম প্রতিষ্ঠাবর্ষ। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এলাকায় স্যার ফিলিপ জোসেফ হার্টগের একটা ভাস্কর্য নির্মাণ করে তাঁর কর্মময় জীবনের সংক্ষিপ্ত ইতিহাস সেখানে লিপিবদ্ধ করা হোক। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে  প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

মো. মুরশীদ আলম

জলেশ্বরীতলা, পৌরসভালেন, বগুড়া

 

 

 

০