সুবর্ণচরে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৩

নোয়াখালী প্রতিনিধি

জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরকচ্চপিয়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে সেতারা বেগম (৩৪) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সেতারা বেগম ঐ গ্রামের দিনমজুর সাখায়েত উল্যার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, গত এক বছর ধরে সেতারা বেগম মানসিক রোগে ভুগছেন। ঘটনার সময় তার স্বামী ও দুই সন্তান বাড়ির বাইরে ছিলেন। এ সময় তার ছোটো ছেলেকে ঘরে রেখে ঘরের পাশে আগুন জ্বালিয়ে তিনি ঝাঁপ দেন এবং পুড়ে ঘটনাস্থলে মারা যান। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।