জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার এক

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৩

জয়পুরহাট প্রতিনিধি

র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার পুরানা পৈলবাজার এলাকা থেকে জাকারিয়া হোসেন রকি নামের এক সন্ত্রাসীকে আটক করেছে।

এ সময় বিদেশি একটি পিস্তল, ম্যাগজিন একটি, তাজা গুলি তিন রাউন্ড, বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ১০টি, ফেনসিডিলের খালি বোতল ৮০টি এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জয়পুরহাট ক্যাম্পের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, স্থানীয় সন্ত্রাসী কাদামাটি গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে রকি দীর্ঘদিন ধরে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসী, অস্ত্র দ্রুত বিচার আইনে ও ছিনতাই সংক্রান্ত ১০টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরসহ রকিকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।