কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
কাশিয়ানীতে ভেজালবিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার বাথানডাংগা বাজারে এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম আহমেদ অভিযান পরিচালনা করেন। শামীম আহমেদ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়ায় বাথানডাংগা বাজারের বুলবুল মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার ও নাজমুল স্টোরকে ৫ হাজার টাকাসহ তিন জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
