ইবিতে বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা কাল

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৪

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স এর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ঐ দিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী।