তাহিরপুরে কিশোর খুনের ঘটনায় গ্রেফতার চার

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৪

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুর উপজেলায় চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে শহিদ নুর মিয়া (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ মামলার প্রধান আসামি গোলাম কাদিরকে গ্রেফতার করেছে। এছাড়া আরো গ্রেফতার হয় আসামি গোলাম কাদিরের মা রাসেনা বেগম, বোন পপি বেগম      ও তার স্ত্রী ছমিনা। জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে গোলাম কাদিরকে গ্রেফতার করা হয়। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, নিহতের ভাই গোলাম নুর তাহিরপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার উপজেলার বাদাঘাট ইউনিয়নে হামলায় শহিদ নুর মারা যায়।