ফটো ক্যাপশন

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৫

চট্টগ্রামের বোট ক্লাবে বিএনও লুব্রিকেন্টসের পার্টনার মিট ২০২০ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান লুবরেফ্ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউসুফ, পরিচালক (বিপণন) মো. সালাউদ্দিন ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

০০০০

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর যৌথ উদ্যোগে ‘শরীয়াহ কন্ট্রাক্টস ফর ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস অব ব্যাংকস’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বিআইবিএম মিলনায়তনে শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী  সিএসবিআইবির চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহ এবং বিআইবিএমের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. শাহ্ মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন

০০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং নভোএয়ার লিমিটেডের সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেন। নভোএয়ারের এমডি মফিজুর রহমান এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে ব্যাংকের কো-ব্র্যান্ডেড ইউনিয়নপে প্লাটিনাম কার্ডধারীরা নভোএয়ারে বিভিন্ন সুবিধা পাবেন

০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক মার্কেটিং সান্নিক গুহ চুক্তিপত্রে স্বাক্ষর করেন