বয়সভিত্তিক দাবায় এন্ট্রি আহ্বান

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন স্মার্ট টিভি বয়সভিত্তিক জাতীয় যুব দাবা ১০ মার্চ মঙ্গলবার শুরু হবে। বালক ও বালিকা বিভাগে ছয়টি বয়স ক্যাটাগরিতে খেলা হবে। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বছর। অংশগ্রহণে অগ্রহীদের ৯ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি লাগবে না। খেলা হবে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এবং বিজয়ীদের ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেওয়ার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদউল্যা, আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ প্রমুখ। এই টুর্নামেন্টে যারা ভালো করবে তারা ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ, এশিয়ান ইয়ুথ ও ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে অগ্রাধিকার পাবে। সাত দিনব্যাপী এই প্রতিযোগিতা উন্মুক্ত ও বালিকা বিভাগে অনুষ্ঠিত হবে।