শেরপুর প্রতিনিধি
শেরপুরে পুলিশ লাইন্স মাঠে গত মঙ্গলবার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ২২টি ইভেন্টে প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এডিশনাল আইজি ও র্যাব মহাপরিচালক ড. বেনজির আহমেদ প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পুলিশ নারী কল্যাণ সমিতির সহসভানেত্রী জীসান মীর্জা।
নরসিংদী জেলা পুলিশের
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
এদিকে নরসিংদী প্রতিনিধি জানান সেখানেও জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নরসিংদী জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ৪০টি ইভেন্টে সহস্রাধিক প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেন। পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
