ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার বিকালে মতলব প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক ও স্বাধীনতার মুখপত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম। ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ ইকবাল হোসেন, শ্যামল চন্দ্র দাস, রোকনুজ্জামান রোকন, গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, মোঃ শওকত আলী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।