প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০০:৪৩

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি পুলিশের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে। এম এ খালেকের বিরুদ্ধে ‘শত শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযোগের বিষয়ে জিজ্ঞাবাদের জন্য তলব করা হলেও এম এ খালেকের কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দেওয়া হয়েছে।