কক্সবাজারে রোহিঙ্গাদের ভারতীয় কম্বল বিতরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও ২ লাখ সোয়েটার দিচ্ছে ভারত সরকারের ত্রাণ বিভাগ। সোমবার বালুখালি ১২নং ক্যাম্পে প্রায় ২৬ হাজার কম্বল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কে ৫০০ পিস কম্বল হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে। পরে রেডক্রিসেন্ট সেনাবাহিনীর তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, ভারত সরকার কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সোয়েটার ত্রাণ দিচ্ছে। এর প্রথম চালানের ২৫ হাজার ৮০০ পিস কম্বল বিতরণ করা হচ্ছে।

২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে ভারত সরকার ‘অপারেশন ইনসানিয়াতের’ অধীনে কক্সবাজার এলাকায় মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল। ২০১৮ সালের মে মাসে, ভারত ৩৭৩ মেট্রিক টন ত্রাণ সামগ্রী সরবরাহ করে। সেপ্টেম্বরে তৃতীয় চালানটি সরবরাহ করা হয়।