নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
সোমবার রাতে নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষক দিননাথ প্রসাদের ৬০ বিঘা জমির তিনটি খড়ের স্তূপ ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাত্ করে এতগুলো খড়ের স্তূপে আগুনের লেলিহান শিখা দেখে কৃষক দিননাথ প্রসাদের পরিবারে সদস্যসরা চিত্কার করে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও বগুড়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিভাতে সক্ষম হয়।
