মাটি আমার মাটি
রূপ ছড়ানো জন্মভূমি
কী যে পরিপাটি
মাটি আমার মাটি।
এই মাটিতে সোনাঝরা
ফসল ফলায় চাষি
মাটির বুকে দেই ছড়িয়ে
স্বপ্ন রাশি রাশি।
এই মাটিরই বুকের ওপর
বইছে নদীর ধারা
এই মাটিতেই ঘর করেছি
আমি বাঁধনহারা।
এই মাটিতেই মুক্ত স্বদেশ
স্বাধীনতার ছবি
এই মাটিতেই জয় বাংলা
উঠলো আলোর রবি।
এই মাটিতে ৭ই মার্চ
একাত্তরের জয়
এই মাটিতে বঙ্গবন্ধু
প্রাণের মাঝে রয়।
জাতির পিতা বঙ্গবন্ধু
তোমার প্রিয় মাটি
এই বাংলা-বাঙালিদের
সত্য জয়ের ঘাঁটি।
