শাহজালালে স্বর্ণসহ এক যাত্রী আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের ৫০৩ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃত যাত্রীর নাম বাদুল।

গত সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর  থেকে ঢাকায় আসা একটি ফ্লাইট থেকে তাকে          আটক করা হয়।