টাকার পাহাড়ে নেই বালু আর ইট
থাকে না তারের কোনো মজবুত গিঁট।
অবৈধপথে আসা টাকা জমে আর
উঁচু হতে হতে হয় টাকার পাহাড়।
মানুষের হাহাকার মিশে থাকে তাতে
নীতির পতন ঘটে দিনে আর রাতে।
প্রভাবশালীকে রেখে নিজের দু’হাতে
টাকার পাহাড় গড়ে উঠে যায় জাতে।
টাকার পাহাড়ে নেই ইট-বালু-পানি
পাহাড়ে ঘুমিয়ে কেউ হতে চায় রানি।
টাকার পাহাড়ে আছে যাহাদের পুঁজি
কোথায় পালিয়ে গেল—তাহাদের খুঁজি।
