ইত্তেফাক রিপোর্ট
রাজধানী পল্লবীতে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবীর বারনটেক দয়ালের মোড়ের এক বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জরিনা আক্তার।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, দয়ালের মোড়ের পাঁচতলা একটি বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন শাহীন ও তার স্ত্রী লাকি। তাদের পাশেই ভাড়া থাকতেন শাহীনের শাশুড়ি জরিনা। সকালে জরিনা শাহীনের বাসায় আসলে মাদক সেবন করা নিয়ে শহীনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জরিনাকে শাহীন ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় জরিনাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে শাহীনকে খোঁজা হচ্ছে বলে জানান পল্লবী থানার ওসি।
