চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:২০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বিস্কুট, বিদেশি সিগারেটসহ বিভিন্ন ধরনের পণ্যসহ নয় জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতার হওয়া চোরাচালান চক্রের সদস্যরা মাসে তিন থেকে চার বার বিদেশে যায়। বৃহস্পতিবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে নয় সদস্য চট্টগ্রামে আসে। বিমানবন্দর থেকে মূল সড়কে বের হয়ে আসার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।