কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী এবং বাকি একজন সহসভাপতি ও লাইব্রেরি সম্পাদকের পদে বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জয়লাভ করে। বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি শাহ আজিজুল হক, সহসভাপতি শরফুদ্দিন ভুঁইয়া সবুজ ও মো. মুনসুর আলম, সাধারণ সম্পাদক মো. সহিদুল আলম শহীদ, সহসাধারণ সম্পাদক মিনহাজুল হক খোকা ও মো. মাসুদ মিয়া।
