তিন ম্যাচে বসুন্ধরার ৩৪ গোল

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:২৭

কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচেও বড়ো ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। ৯-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। তৃতীয় ম্যাচেও হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। কালকের হ্যাটট্রিক ছাড়াও তহুরা খাতুন ২, কৃষ্ণা রানী সরকার ২, সানজিদা ও মুন্নী আক্তার ১টি করে গোল করেন। বসুন্ধরা প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ১৩-০ গোলে হারিয়েছে স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসিকে হারিয়েছিল। এর মধ্যে একটি আত্মঘাতী। সব মিলিয়ে তিন ম্যাচে ৩৪ গোল। কাল একই মাঠে জামালপুর কাচারীপাড়া একাদশ ও এফসি উত্তরবঙ্গ খেলাটি গোলশূন্য শেষ হয়েছে। আজকের খেলা ঃ কুমিল্লা ইউনাইটেড ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব (৩টা, কমলাপুর)।