মানসম্পন্ন বাঁ-হাতি স্পিনার যেন হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান না থাকায় বাঁ-হাতি স্পিনের সংকট দেখা দিয়েছে দলে। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাসুম আহমেদের বোলিং মনে ধরেছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গোর। ১৩ ম্যাচে ৬ উইকেট পেয়েই টি-২০ দলে ডাক পেলেন সিলেটের ছেলে নাসুম।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নতুন মুখ ২৫ বছর বয়সি নাসুম। টি-২০ দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাইফউদ্দিন। ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তান সফরের দলে থাকা নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।
উল্লেখ্য, মিরপুর স্টেডিয়ামে আগামী ৯ ও ১১ মার্চ জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ টি-২০ দল :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
