জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ আর নেই

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২৩:০০

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ ডে কুয়েলার আর নেই। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি বিশ্ব সংস্থাটির নেতৃত্বে ছিলেন। বুধবার নিজ দেশ পেরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেরেজ ডে কুয়েলার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার। জাতিসংঘ তার মৃত্যুতে শোক পালন করছে। খবর রয়টার্সের

১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় জাতিসংঘের নেতৃত্ব দিয়েছিলেন হাভিয়ার পেরেজ ডে কুয়েলার। তিনি দুই দেশকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে সক্ষম হয়েছিলেন। বার্ধক্যজনিত কারণেই হাভিয়ার পেরেজ ডে কুয়েলার (১০০) মারা গেছেন বলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার জানান।