আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল আইসিসির আপিল চেম্বারের প্রেসিডেন্ট বিচারক পিয়োতর হফমানস্কি তদন্তের অনুমতি দেন। তদন্ত হলে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও তালেবান বাহিনী অভিযুক্ত হতে পারে। গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর এই রায় আসলো। যদিও যুক্তরাষ্ট্র হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। -রয়টার্স
