ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন একটি কালভার্টের খোঁড়া গর্তে পড়ে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সোনাগাজীর সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে সোনাগাজীর সাতবাড়িয়া নামক স্থানে নির্মাণাধীন কালভার্টের উপর উঠে মোটরসাইকেল আরোহী দুজন নিচে গর্তে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী মো. বাবলু ও নজরুল ইসলাম গুরুতর আহত হন। তাদের দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে বাবলু মারা যায়। মুমূর্ষু অবস্থায় নজরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনি মারা যান। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জে বলে জানা যায়।
ইত্তেফাক/এমআর
