কোয়াড ক্যামেরার স্মার্টফোন আনল অপো

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩২

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন এফ১৫। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এইডির ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং, অভিনেতা আরেফিন শুভ, রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেট অপারেশন) মি. মো. মেহেদি হাসান, অপো বাংলাদেশ এইডির ব্র্যান্ড ডিরেক্টর মি. আইয়োনো লিউ, পিআর ও মার্কেটিং ম্যানেজার মি. ইফতেখার সানি, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি প্রমুখ।

ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উত্কর্ষতা এবং চমত্কার ডিজাইনের এফ১৫ স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করবে। ফোনটির ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা বাম্পে রয়েছে চারটি ক্যামেরার সমন্বয়। নজরকাড়া ডিজাইনের পাশাপাশি এটি পেশাদার ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডির ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, ‘বর্তমান সময়ে তরুণ প্রজন্মের চাহিদার কথা বিবেচনা করেই আমরা এফ সিরিজের নতুন ফোন এনেছি।  ফোনটির অনন্য ক্যামেরার মাধ্যমে তারা এখন আরো প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।’ স্মার্টফোনটি প্রি-বুকিং দেওয়া যাবে ১১ মার্চ পর্যন্ত। ফোনটির মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা।