খুব সহজেই মুছে ফেলা নোটিফিকেশন আবারও দেখা সম্ভব। এ জন্য হোমস্ক্রিনের যেকোনো স্থানে ট্যাপ করে উইজেট মেন্যুতে যেতে হবে। এরপর সেখান থেকে Settings Shortcut নির্বাচন করে তাতে লং ট্যাপ করতে হবে এবং হোম স্ক্রিনে বসাতে হবে। সেটিং শর্টকাটের নিচের দিকে স্ক্রল করলে নোটিফিকেশন লগ পাওয়া যাবে যেখান থেকে সকল নোটিফিকেশন আবারও দেখে নেওয়া যাবে।
