অ্যাপের মাধ্যমে কেনা যাবে লুব্রিক্যান্টস পণ্য

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩৩

সম্প্রতি  ট্রাক লাগবে এবং বিপি স্টার ডিলারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।  ট্রাক লাগবে এর মহাখালী ডিওএইচএসে অবস্থিত কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপির স্টার ডিলার এবং নাহার এন্টারপ্রাইজের  স্বত্বাধিকারী, বশির আহমেদ এবং ট্রাক লাগবে-এর প্রধান পরিচালন কর্মকর্তা মীর হোসাইন ইকরাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক লাগবের প্রধান নির্বাহী কর্মকর্তা  এনায়েত রশিদ, বিপির প্রচারণা কাজে নিয়োজিত অ্যাক্টিভিশন এডভারটাইজিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম এবং ট্রাক লাগবের অপারেশনস ম্যানেজার সুমাইয়া বিনতে মতিউর।  চুক্তি অনুযায়ী ট্রাক লাগবে ব্যবহারকারী ট্রাক মালিক এবং ড্রাইভারগণ ঘরে বসেই অ্যাপ থেকে আসল বিপি পণ্য ক্রয় করতে পারবেন। ট্রাক লাগবে অ্যাপে বিপি লুব্রিক্যান্টস বিক্রির মাধ্যমে ট্রাক লাগবে মার্কেট প্লেসের সূচনা হতে যাচ্ছে শিগগিরই।