সুমন স্কুলে পড়ে। কিন্তু তার পড়াশোনায় অমনোযোগ। স্কুল থেকে বের করে দেওয়ার মতো অবস্থা। কিন্তু একদিন ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনে রাতারাতি বদলে যায় সুমনের জীবন। এ সূত্র ধরেই নাটকটির মূল গল্প এগিয়ে যায়। চ্যানেল আইয়ের জন্য ‘সুমনের গল্প’ নাটকটির কাহিনি লিখেছেন শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। এ নাটকে রাইসুল ইসলাম আসাদ ও গোলাম ফরিদা ছন্দাকে দেখা যাবে। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
