দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) সংবাদদাতা
দামুড়হুদার দর্শনা বাজার মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্দেশ্যে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
তিনি বলেন, জয়ের প্রতীক নৌকার পক্ষে সারাদেশে আবার নৌকার জোয়ার শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর দেশের সাধারণ মানুষ ফের নৌকায় ভোট দিয়ে বিএনপি ও তার দলের জোটকে বুঝিয়ে দিবেন যে তাদের আর দরকার নেই। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলি আজগার টগর, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ চুয়াডাঙ্গা ৪ উপজেলা আ. লীগের সভাপতি সম্পাদক, পৌরসভার মেয়রগণ, ইউপি চেয়ারম্যানগণ।
