সিলেট অফিস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আগামী ১৭ মার্চ। জাতির পিতার শততম এ জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে টানা বিশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আজ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েত মঞ্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে ২০ দিনের এ কর্মসূচি শুরু হবে, চলবে ২৬ মার্চ পর্যন্ত। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে বিভিন্ন দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে।
২০ দিনের আয়োজনের কর্মসূচির মধ্যে রয়েছে— ৭ মার্চ : কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ৮ মার্চ : সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ৯ মার্চ : সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ১০ মার্চ : দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ১১ মার্চ : স্বাধীনতা চিকিত্সা পরিষদ, সিলেট, ১২ মার্চ : শিক্ষক সমিতি (হাই স্কুল ও কলেজ), ১৩ মার্চ : সম্প্রীতি ও সংহতি (ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে), ১৪ মার্চ : বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন অ্যান্ড মিডওয়াইফারী, সিলেট, ১৫ মার্চ : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ১৬ মার্চ : মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর, ১৭ মার্চ : কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ)।
