রামগঞ্জে ১৮৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩১

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী চন্ডিপুর স্কুল সংলগ্ন মাঠে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ মডেল কলেজের উপাধ্যক্ষ মো. আলাউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বনফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহসান ইসলাম, জামালপুর জেলার সিনিয়র সহকারী জজ মো. ইকবাল মাহমুদ, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীন জাহান প্রমুখ। উপজেলাব্যাপী ৪র্থ শ্রেণি এবং ৭ম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।